আগামী ডিসেম্বরে দেশের চলচ্চিত্র শিল্প নিয়ে একটি ম্যাপিং রিপোর্ট (মানচিত্রায়ণ প্রতিবেদন) প্রকাশ করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। এ গবেষণা বাস্তবায়ন করছে ঢাকা ডক ল্যাব। রবিবার (২৩ নভেম্বর) ব্রিটিশ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সম্পর্কে জানানো হয়।  

এতে বলা হয়, গবেষণা প্রতিবেদনে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের কাঠামো ও সম্ভাবনাকে কেন্দ্র করে একটি বিস্তৃত রোডম্যাপ দেওয়া হবে। যা চলচ্চিত্র খাতের নীতিমালা, এ সংক্রান্ত বিনিয়োগ  ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। চূড়ান্ত প্রতিবেদন জাতীয় পর্যায়ে একটি ম্যাপিং (মানচিত্রায়ণ), নীতি-পর্যালোচনা ও অংশীজনদের জন্য করণীয় বিভিন্ন সুপারিশ থাকবে।

ব্রিটিশ কাউন্সিল গবেষণা উদ্যোগটি এ বছর ফেব্রুয়ারি মাসে একটি উন্মুক্ত আহ্বানের মাধ্যমে শুরু করে। এর উদ্দেশ্য মূলত বাংলাদেশের চলচ্চিত্র খাত সম্পর্কে নতুন বোঝাপড়া তৈরির মাধ্যমে দেশের চলচ্চিত্র শিল্পের ইকোসিস্টেমের ম্যাপিং করা। চলচ্চিত্র শিল্পের পূর্ণাঙ্গ চিত্র পেতে প্রধান গবেষক ড. ইমরান ফিরদাউসের নেতৃত্বে ঢাকা ডকল্যাবের গবেষক দলটি প্রযোজক, স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতা, সিনেমা হল মালিক থেকে শুরু করে শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন চলচ্চিত্র পেশাজীবীদের নিয়ে দেশব্যাপী বিস্তৃত জরিপ পরিচালনা করে ও তাদের পরামর্শ নেওয়া হয়। 

বর্তমানে এই গবেষণা দলটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সংক্রান্ত বিদ্যমান নানা নীতিমালা পর্যালোচনা করছে। চূড়ান্ত রিপোর্টে একটি বিস্তারিত ইকোসিস্টেম মানচিত্র, নীতি-পর্যালোচনা  ও অংশীজনদের জন্য করণীয় বিভিন্ন সুপারিশ থাকবে। আগামী ডিসেম্বরে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হবে।  সেই সঙ্গে এই অনুষ্ঠানে আমন্ত্রিত  চলচ্চিত্র নির্মাতা, নীতি-নির্ধারক ও বিনিয়োগকারীদের  অংশগ্রহণে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।  গবেষণা কার্যক্রমটি ব্রিটিশ কাউন্সিলের ক্রিয়েটিভ ইকোনমি তথা সৃজনশীল অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক, নৈতিক ও  জলবায়ু-সচেতন উদ্যোগ নিশ্চিত করতে যে বৃহত্তর প্রতিশ্রুতি এবং আগ্রহ রয়েছে তারই একটি অংশ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *