ভলোদিমির জেলেনস্কি

ছবির উৎস, Zelensky/Telegram

ছবির ক্যাপশান, ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার সাথে যুদ্ধ অবসানে হোয়াইট হাউজের শান্তি পরিকল্পনাকে ঘিরে কিয়েভ যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি।

শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জেলেনস্কি বলেন ইউক্রেনকে কঠিন পছন্দের মুখোমুখি হতে পারে: “হয় আত্মমর্যাদা হারানো অথবা গুরুত্বপূর্ণ অংশীদারকে হারানোর ঝুঁকি”। তিনি বলেন, এটি তার দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।

ব্যাপকভাবে ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় এমন কিছু বিষয় আছে যা কিয়েভ আগেই প্রত্যাখ্যান করেছিল। এর মধ্যে আছে পূর্বাঞ্চলীয় কিছু এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া, সশস্ত্র বাহিনীর আকার কমিয়ে আনা এবং নেটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার করা।

এসব প্রস্তাব রাশিয়ার পক্ষে যাচ্ছে বলে মনে করা হয়। ভ্লাদিমির পুতিন বলেছেন, এই পরিকল্পনাটিই শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে।

শুক্রবার সিকিউরিটি কেবিনেটের বৈঠকে পুতিন জানান যে মস্কো পরিকল্পনাটি পেয়েছে, তবে ক্রেমলিনের সঙ্গে এর বিস্তারিত এখনো আলোচনা হয়নি। তিনি বলেন, রাশিয়া নমনীয়তা দেখাতে প্রস্তুত কিন্তু একই সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্যই প্রস্তুত আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *