নিহত উইং কমান্ডার নমন স্যায়াল।

ছবির উৎস, @Suryakiran_IAF

ছবির ক্যাপশান, নিহত উইং কমান্ডার নমন স্যায়াল।

দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালীন শুক্রবার বিধ্বস্ত হয় ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান তেজস। ওই যুদ্ধবিমানের পাইলট ছিলেন বায়ুসেনার উইং কমান্ডার নমন স্যায়াল।

দুবাইয়ের আল-মাখতুম আন্তর্জাতিক বিমান বন্দরের এই ঘটনায় মৃত্যু হয় উইং কমান্ডার স্যায়ালের। স্থানীয় সময় দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে। ভারতের হিমাচল প্রদেশের বাসিন্দা ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ‘দুবাই এয়ার শো ২০২৫’ চলাকালীন কীভাবে বিধ্বস্ত হয়ে পড়ে ওই যুদ্ধবিমান। মুহূর্তে আগুন ধরে যায় ওই যুদ্ধবিমানে।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটারে) লিখেছেন, “দুবাই এয়ার শোতে এরিয়াল ডিসপ্লের সময় একজন সাহসী আইএএফ পাইলটের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে পুরো দেশ পরিবারের সঙ্গে রয়েছে।”

আরো পড়তে পারেন:
হিমাচল প্রদেশের কাংড়া জেলার বাসিন্দা ছিলেন উইং কমান্ডার স্যায়াল।

ছবির উৎস, CM @SukhuSukhvinder/X

ছবির ক্যাপশান, হিমাচল প্রদেশের কাংড়া জেলার বাসিন্দা ছিলেন উইং কমান্ডার স্যায়াল।

কী হয়েছিল

দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছিল এয়ার শো। অনুষ্ঠানটি শুরু হয়েছিল ১৭ই নভেম্বর। শুক্রবারই ছিল এয়ার শো ২০২৫-এর শেষদিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *