ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র।

এতে বলা হয়েছে, দোহার, মানিকগঞ্জ ও নরসিংদীতে ভূমিকম্পের উৎপত্তিস্থল শনাক্ত হওয়ায় এ অঞ্চলে বড় ধরনের ভূকম্পন হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, শীতলক্ষ্যা বেসিন বা অববাহিকায় থাকা শিল্পাঞ্চল, আবাসন ও অবকাঠামো মূলত জলাভূমি ভরাট করে গড়ে উঠেছে। এ ধরনের ভূমি ধসের উচ্চঝুঁকিতে থাকে।

ভূমিকম্প হলে শুধু ঢাকার ভেতরের মেগা প্রকল্পই নয়, শীতলক্ষ্যার তীরে থাকা বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা, বেসরকারি শিল্প-কারখানা ও ঘনবসতিপূর্ণ আবাসনগুলো তুলনামূলকভাবে বেশি ক্ষতির মুখে পড়বে।

একটি মাঝারি মাত্রার ভূকম্পনও এ অঞ্চলে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *