ভাগলপুরে ১৯৮৯ সালের দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন

ছবির উৎস, Pravir

ছবির ক্যাপশান, ভাগলপুরে ১৯৮৯ সালের দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন

(এই প্রতিবেদনে উল্লিখিত দাঙ্গার কিছু বর্ণনা পাঠককে বিচলিত করতে পারে)

গত শুক্রবার তখনও বিহারের বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হয়নি, কিন্তু স্পষ্ট ইঙ্গিত এসে গিয়েছিল যে বিপুল ভোটে জয়ী হতে চলেছে বিজেপিসহ এনডিএ জোট।

সেদিন দুপুরে আসামের বিজেপি মন্ত্রী অশোক সিংঘল তার এক্স হ্যান্ডেলে ফুলকপি খেতের একটা ছবি দিয়ে লিখেছিলেন “বিহার অ্যাপ্রুভস গোবি ফার্মিং”, অর্থাৎ কপি চাষের অনুমোদন দিলো বিহার।

তিনি বিহারের ভোটের ফলাফলের সঙ্গে কপি চাষের সম্পর্ক টেনে আনায়, সমালোচনা যেমন হয়েছে, তেমনই আবার অনেকেরই এখন মনে পড়ছে সাড়ে তিন দশক আগের এক ভয়াবহ সহিংসতার ইতিহাস – ভাগলপুর দাঙ্গার স্মৃতি।

অশোক সিংঘলের পোস্টের সমালোচনায় আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, “বিহার নির্বাচনের ফলাফলের পর আসামের একজন বর্তমান মন্ত্রীর ‘কপি চাষ’ ছবির ব্যবহার রাজনৈতিক আলোচনায় এক বিস্ময়কর নতুন নিম্নমানের চিত্র তুলে ধরে। এটি অশ্লীল এবং লজ্জাজনক – দুই-ই”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *