ঢাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত

ছবির উৎস, Getty Images

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পাঁচ দশমিক সাত মাত্রার কাছাকাছি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা বেজে ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে জানান নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে নগরবাসী। সাধারণ মানুষকে বেরিয়ে সড়কে জড়ো হতে দেখা যায়।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিবিসি বাংলার সংবাদদাতারা জানান ভূমিকম্পের তীব্রতায় প্রায় সকল স্থানে মানুষ সড়কে নেমে আসে। অনেকের বাসাবাড়ি আসবাব ভেঙে পড়ে এতে।

আরও পড়তে পারেন:
রাজধানীর একটি ভবনের লিফটের ভূমিকম্পের পরের চিত্র

ছবির উৎস, Sayed Zebal

ছবির ক্যাপশান, রাজধানীর একটি ভবনের লিফটের ভূমিকম্পের পরের চিত্র

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকুরীজীবী ফারজানা ন্যান্সি বিবিসি বাংলাকে বলেন হঠাৎ করে সব কাঁপাকাপি শুরু হয় আর “মনে হয় যেন হঠাৎ করে ঝমঝম শব্দে কিছু ভেঙ্গে পড়ছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *