ভাঙ্গা দেয়াল

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বড় ধরনের ভূমিকম্প না হলে অনেকেই টের পান না

    • Author, মরিয়ম সুলতানা
    • Role, বিবিসি নিউজ বাংলা

“কখন ভূমিকম্প হইছে তার কিছুই জানি না আমি”, “ভূমিকম্পের দেড় ঘণ্টা আগে আমি ঘুম থেকে উঠে পড়েছি আজ, কিন্তু তারপরও কিছুই অনুভব করিনি”, “ঘুম থেকে উঠে ফেসবুকে এসে দেখছি দেশে ভূমিকম্প হয়ে গেছে”–– ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরকম প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।

প্রশ্ন হলো, একই সময়ে একই স্থানে থাকার পরও কেন সবাই ভূমিকম্প অনুভব করে না?

বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণ সংবেদনশীলতা ও ব্যক্তির অবস্থান।

সম্পর্কিত খবর:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সকালে ভূমিকম্পের সাথে সাথে গুগল অ্যালার্ট

ছবির উৎস, Google

ছবির ক্যাপশান, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সকালে ভূমিকম্পের সাথে সাথে গুগল অ্যালার্ট

যে কারণে অনুভূতির তারতম্য

“আপনি কত তলায় আছেন, তার ওপর এটি নির্ভর করছে। আপনি যত উপরের দিকে থাকবেন, আপনার ঝাঁকুনিটা অনুভব করার সম্ভাবনা তত বেশি। যত নিচে থাকবেন, এটি অনুভব করার সম্ভাবনা তত কম,” বিবিসি বাংলাকে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. মো. শাখাওয়াত হোসেন।

তবে এখানে আরেকটি বিষয় হলো–– “কিছু কিছু মানুষ গতি খুব ভালো অনুভব করতে পারে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *