ট্যাংক বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র

ছবির উৎস, Luke Sharrett/Bloomberg via Getty Images

ছবির ক্যাপশান, ট্যাংক বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র

বাণিজ্য নিয়ে টানাপোড়েন চললেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো অস্ত্র কিনছে ভারত। দেশটিকে প্রায় ৮২৩ কোটি ভারতীয় টাকা (৯২ দশমিক আট মিলিয়ন ডলার) মূল্যের ক্ষেপণাস্ত্র কেনার ছাড়পত্র দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর মধ্যে থাকছে ১০০টি ট্যাংক-বিধ্বংসী ‘জ্যাভেলিন’ মিসাইল, ২৫টি ‘লাইটওয়েট কম্যান্ড লঞ্চ ইউনিটি’ এবং ২১৬টি ‘এক্সক্যালিবার জিপিএস গাইডেড আর্টিলারি রাউন্ড’।

নতুন এই অস্ত্রভাণ্ডারের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তামূলক পরিদর্শনসহ নানা রকম প্রশিক্ষণও দেবে যুক্তরাষ্ট্র।

আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বা ডিএসসিএ দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অস্ত্র বিক্রির ছাড়পত্র দেওয়ার কথা জানিয়েছে। অবশ্য এই অস্ত্র বিক্রির জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।

ডিএসসিএ আরও বলেছে যে এই অস্ত্রভাণ্ডার ভারতের সাম্প্রতিক ও ভবিষ্যতে আঞ্চলিক হুমকি মোকাবিলা করতে সহায়ক হবে এবং তাদের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *