Midnapur: শালবীজ নিয়ে তৈরি হবে রূপচর্চার কসমেটিক, আদিবাসীদের হাত ধরে দেশের প্রথম পাইলট প্রোজেক্ট শুরু করল  কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা।  জঙ্গলে দিনের পর দিন পড়ে থাকা শালবীজ বদলে দেবে আদিবাসীদের ভাগ্য।কেমিক্যাল ভরা বাজারের কসমেটিকের বিকল্প হিসেবে সম্পূর্ণ প্রাকৃতিক বাটার ও স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরির লক্ষ্যে দেশের প্রথম পাইলট প্রোজেক্ট শুরু করল দুর্গাপুর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CMERI)। এই প্রকল্পে শালবীজ সংগ্রহ, বীজ থেকে বাটার নিষ্কাশন, এবং কাঁচামাল প্রক্রিয়াকরণের দায়িত্ব থাকছে স্থানীয় কাঁকসার জঙ্গলমহলের মলানদিঘীর আদিবাসী সম্প্রদায়ের হাতে। এলাকায় রয়েছে লক্ষ, লক্ষ শাল গাছ। গবেষকরা বলছেন, 
“শালবীজের বাটার আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদাসম্পন্ন। যদি এই মডেল সফল হয়, তাহলে আদিবাসী সমাজে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং ভারত প্রথমবারের মতো শালবীজ নির্ভর কসমেটিক শিল্পে জায়গা করে নেবে।” বিশেষজ্ঞদের মতে, শালবীজের বাটারে থাকে হাইড্রেটিং ফ্যাট। কোনও সিনথেটিক কেমিক্যাল নেই,
ত্বকের জন্য অ্যালার্জিমুক্ত ও পরিবেশবান্ধব।

Select Live Blog: 
Breaking News LIVE Update: এনিয়ে ১০ বার, বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে কী বললেন নীতীশ…
Live Blog Date: 
Thursday, November 20, 2025 – 10:30



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *