হাত দিয়ে সাদা রংয়ের একটি টয়লেটের সিট ধরে আছেন কেউ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, একটি টয়লেট সিট অনেক মানুষের শরীরের সংস্পর্শে এলে জীবাণু সংক্রমণ নিয়ে প্রশ্ন উঠতেই পারে

শত শত মানুষের ব্যবহৃত একটি টয়লেট সিটে বসার সময় আপনার মনে প্রশ্ন আসতেই পারে—বাথরুমে জীবাণু কতক্ষণ বেঁচে থাকে?

একবার কোনো পাবলিক টয়লেটে পা রাখলে, গা শিউরে ওঠার ‘ইয়াক’ অনুভূতিটা এড়ানো হয়তো আপনার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। টয়লেট সিট ও মেঝেতে ছিটিয়ে থাকা প্রস্রাব, অন্য কারও শরীরের তরলের তীব্র গন্ধ—এসবই ইন্দ্রিয়কে প্রবলভাবে আঘাত করে।

দারুণ ঘিনঘিনে অনুভূতি থেকে আপনি হয়তো কনুই দিয়ে দরজা খুলবেন, পা দিয়ে ফ্লাশ করবেন, কিংবা পুরো সিটে টয়লেট পেপার বিছিয়ে স্কোয়াট করে (কোমড়েরর ওপর চাপ দিয়ে দুই পা দুই দিকে রেখে) বসবেন—যদি পুরো ব্যাপারটা অতিরিক্ত অস্বস্তিকর মনে হয়।

কিন্তু শুধু সিটে বসার মাধ্যমে কি সত্যিই রোগ ছড়াতে পারে? নাকি সংস্পর্শ এড়াতে মানুষ যে জটিল কৌশলগুলো ব্যবহার করে, সেগুলো আদৌ প্রয়োজনীয় নয়?

মাইক্রোবায়োলজিস্টরা কী বলছেন, চলুন জেনে নেওয়া যাক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *