Suvendu Adhikari: রাজ্যের আপত্তি সত্ত্বেও, ২১ নভেম্বর শুভেন্দু অধিকারীর সভায় আদালতের শর্তসাপেক্ষে অনুমতি। অনুমতি দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। মেমরীর উদয় সংঘ ক্লাবের মাঠে সভা করা যাবে। দুপুর ২ টো থেকে ৭ টা সভা করা যাবে। বিরোধী দলনেতার সভাস্থল পর্যন্ত পৌঁছানোর রাস্তায় নিরাপত্তা রক্ষা করতে হবে পুলিস প্রশাসনকে। ৫ হাজার সমর্থক নিয়ে সভা করা যাবে। ফায়ার ব্রিগেডকে ২ টো ফায়ার টেন্ডারের ব্যবস্থা রাখতে হবে
