18 November 2025, 13:15 PM
Maoist Leader Madvi Hidma killed in Encounter: ২৬টি ভয়ংকর প্রাণঘাতী হামলার নায়ক তিনি! এনকাউন্টারে মারা গেলেন সেই শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিড়মা। সোমবার সকালে অন্ধ্রে ৬ মাওবাদী মারা গিয়েছেন। তারই মধ্যে আছেন এই হিড়মা ও তাঁর স্ত্রী মাদাকম রাজে।
18 November 2025, 09:30 AM
SSC News Updates: এই সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণির ফল। ৬০ নম্বরের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে এদিন। প্রত্যেক ক্যান্ডিডেট জানতে পারবেন যে, লিখিত পরীক্ষায় তাঁরা কে কত নম্বর পেয়েছেন। নবম-দশমে শূন্যপদের সংখ্যা ২৩ হাজার ২১২!
18 November 2025, 08:15 AM
kolkata Metro: ব্লু লাইন মেট্রোয় চাঞ্চল্য। রাতে রুটিন নজরদারি চলাকালীন সামনে এল অদ্ভুত ঘটনা। কিছু গুরুত্বপুর্ন সিগন্যালিং পয়েন্টের তার কাটা। নোয়াপাড়া থেকে বরাহনগর স্টেশনের মধ্যে একাধিক জায়গায় সিগন্যালিং তার কাটা। নতুন তার দিয়ে সিগন্যাল পয়েন্ট জোড়া লাগানোর কাজ শুরু হয়েছে। দক্ষিণেশ্বর এবং দমদম স্টেশনের মধ্যে পরিষেবা বিঘ্নিত। বাকি অংশে ট্রেন পরিষেবা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হল, একাধিক সিগন্যাল পয়েন্টের তার কেন কাটা? নাশকতার ছক? না কি নিছক দুর্ঘটনা? খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।
Child Theft Case: শিশুচুরির ঘটনায় পুলিসসূত্রে জানা গিয়েছে, যে মহিলা হসপিটাল থেকে শিশু চুরি করে নিয়ে এসেছিল তার নাম শ্যামলী মণ্ডল। বাড়ি ভাঙ্গরের কাশীপুর থানা এলাকায়। পুলিস তদন্তে নেমে শ্যামলীর বাড়ি থেকে শিশুকে উদ্ধার করে। থানায় জিজ্ঞাসাবাদ করার পরে রাতেই অভিযুক্ত শ্যামলী মণ্ডলকে পুলিস গ্রেফতার করে বলে জানা যায়।
Nadia Sexual Assault Case: নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ছিল গৃহশিক্ষকের বিরুদ্ধে। সেই অভিযুক্তের ১০ বছর সশ্রম কারাদণ্ড হল। শাস্তির এই নির্দেশ রানাঘাট আদালতের। সূত্রের খবর, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে হাঁসখালি থানা এলাকার বাসিন্দা ৬ বছরের এক নাবালিকাকে তারই বাড়িতে পড়াতে এসে যৌন নিগ্রহ করে তার গৃহশিক্ষক। ঘটনায় নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সামনে আসে। এরপর নাবালিকার পরিবার হাঁসখালি থানায় অভিযোগ জানালে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করে পুলিস। সেই মামলাতেই বিভিন্ন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ৬ বছর পরে শনিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত।
Gauranga Bridge News: সংস্কারের কারণে বন্ধ নবদ্বীপের গৌরাঙ্গ সেতু। স্বাভাবিক ভাবেই এর প্রভাব পড়ছে শান্তিপুরের গুপ্তিপাড়া ও কালনা ফেরিঘাটে। নদিয়ার নবদ্বীপে গৌরাঙ্গ সেতুর জরুরি সংস্কারকাজের জন্য টানা ৪৫ দিন সেতু সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর। এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ হওয়ার সরাসরি প্রভাব পড়েছে শান্তিপুরের দুই প্রধান ফেরিঘাট কালনা ও গুপ্তিপাড়ায়।
Weather Updates: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। এটি শ্রীলঙ্কা উপকূলে প্রভাব বিস্তার করেছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকার সমুদ্রে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত। আরও এক ঘূর্ণাবর্ত জন্ম নিতে পারে শনিবার। ফলে নভেম্বরে আর জাঁকিয়ে শীতের আশা নেই বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
