এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দুই দশক ধরে বাংলাদেশের জার্সিতে খেলছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন টাইগার তারকা। অভিজ্ঞ ব্যাটারের মাইলফলকের ম্যাচ উদযাপনে বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান পরিকল্পনা জানিয়েছে বিসিবি। মাইলফলক গড়ার দিনে বিশেষ সম্মাননা জানাবে বোর্ড।

এক নজরে মুশফিকের মাইলফলকের ম্যাচে বিসিবির যত পরিকল্পনা
৯টা ১৬ মিনিট: মুশফিককে সংবর্ধনা দিতে বাংলাদেশ দল মাঠে প্রবেশ করবে।
৯টা ১৭ মিনিট: মুশফিককে বিশেষ ক্যাপ দেবেন হাবিবুল বাশার সুমন। অভিষেক টেস্টে হাবিবুল মুশফিককে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন।
৯টা ১৯ মিনিট: বাংলাদেশ প্রথম টেস্ট খেলোয়াড় আকরাম খানের বিশেষ কারুকাজের একটি ক্যাপ দেয়া হবে মুশফিককে।
৯টা ২০ মিনিট: মুশফিককে বিশেষ ক্রেস্ট দেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স কমিটির নাজমুল আবেদিন ফাহিম।
৯টা ২১ মিনিট: মুশফিককে দুটা অটোগ্রাফসমৃদ্ধ জার্সি দেওয়া হবে। যার একটি তার প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কাছ থেকে, আরেকটা শততম ম্যাচের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
৯টা ২২ মিনিট: নাজমুল হোসেন শান্ত কথা বলবেন।
৯টা ২৩ মিনিট: মুশফিকুর রহিম কথা বলবেন।
৯টা ২৪ মিনিট: দলীয় ছবি তোলা হবে।
৯টা ২৫ মিনিট: মাঠে প্রবেশ করবে দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *