কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর
ছবির ক্যাপশান, কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর

চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টি সামনে আসার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে।

দীর্ঘ মেয়াদী এই চুক্তি করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়ো করলো কিনা এমন প্রশ্নও সামনে আসছে।

সম্প্রতি দুইটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে সরকার।

চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এবং পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালে কাজ করবে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান মেডলগ।

চুক্তি অনুসারে, লালদিয়া টার্মিনালে ত্রিশ বছর এবং পানগাঁওয়ে বাইশ বছর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠানগুলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *