ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে একটি নীল রংয়ের ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর হাতে একটি লাল রংয়ের ফাইল এবং তারা হ্যান্ডশেক করছেন। পেছনে একটি যুদ্ধবিমানের সামনে সামরিক বাহিনীর কয়েকজন সদস্য দাঁড়িয়ে আছেন।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ

রাশিয়ার ভয়াবহ আক্রমণ থেকে নিজেদের আত্মরক্ষার ক্ষমতা বাড়ানোর জন্য একটি বড় চুক্তির আওতায় ফ্রান্সের তৈরি ১০০টি রাফাল এফ-৪ যুদ্ধবিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন।

প্যারিসের কাছে একটি বিমান ঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাথে একটি সম্মতিপত্রে স্বাক্ষর করার পর, এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

২০৩৫ সালের মধ্যে রাফাল এফ-৪ বিমানগুলো সরবরাহের প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে এবং চলতি বছরেই শুরু হচ্ছে ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন।

যদিও আর্থিক বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে অর্থায়নের চেষ্টা করবে ফ্রান্স। এছাড়া জব্দ করা রাশিয়ান সম্পদও ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে; এটি এমন একটি বিতর্কিত পদক্ষেপ যা ২৭ সদস্যের ব্লককে বিভক্ত করছে।

“এটি একটি কৌশলগত চুক্তি যা আগামী বছর থেকে শুরু করে ১০ বছর ধরে চলবে,” সোমবার ম্যাক্রোঁর সাথে এক যৌথ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *