আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ছবির উৎস, BBC/MUKIMUL AHSAN

ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত বছরের জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে ঘিরে সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায়।

এই রায় শুনতে সকাল থেকেই আদালতে হাজির হন জুলাই অগাস্টের আন্দোলনে আহত ব্যক্তি, নিহতদের পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা।

আদালতের ভেতরের যখন রায় ঘোষণা হচ্ছিল, তখন বাইরে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের জড়ো হয়ে মিছিল শ্লোগান দিতে দেখা গেছে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে শেখ হাসিনা যে আদালত গঠন করেছিলেন ২০১০ সালে, তার ১৫ বছর পর সেই আদালতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে তার।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এ নিয়ে নানা আলোচনা দেখা গেছে আদালতের বাইরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *