Horinghata: হরিণঘাটায় মটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের নদীয়ার হরিণঘাটা থানার অন্তর্গত কষ্টডাঙা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সুবুদ্ধিপুরে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবক আনুমান বছর ২০ এর কারিবিল্লা মণ্ডল। কাষ্ঠডাঙ্গা সুবুদ্ধিপুরের বাসিন্দা। রবিবার রাতে হরিণঘাটা থানার অন্তর্গত নগরউখড়া নিমতলা রাজ্য সড়কে সুবুদ্ধিপুরের কাছাকাছি আসতেই এই বাইক দুর্ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা যায় মৃত ওই যুবক কাষ্ঠডাঙ্গার দিক থেকে নিমতলার দিকে অর্থাৎ সুবুদ্ধিপুরে নিজের বাড়ির উদ্দেশ্যে মোটর বাইক চালিয়ে আসছিল। সেই সময় হঠাতই এই মোটর বাইক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয় ওই যুবক। ঘটনা দেখতে পেয়ে ছুটে আসে স্থানীয়রা, খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। পরিবারের সদস্যরা এসে ওই যুবককে নিয়ে জান হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসকেরা কারিবিল্লা মন্ডলকে মৃত বলে ঘোষণা করে।

Select Live Blog: 
Breaking News LIVE Update: 'গণহত্যা'য় দোষী হাসিনা! ইউনূসের বাংলাদেশ শোনাল ফাঁসির সাজা…
Live Blog Date: 
Monday, November 17, 2025 – 09:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *