অস্ত্র হাতে রাস্তায় টহল দিচ্ছেন কয়েকজন নিরাপত্তারক্ষী

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, শ্রীনগরের নওগাম থানা সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে

“একটি বিকট আওয়াজ শুনতে পাই। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। কী ঘটেছে বুঝতেই আমাদের ১৫-২০ মিনিট সময় লেগেছিল। সবাই যখন বাইরে আসি তখন বুঝতে পারি থানায় কিছু ঘটেছে”।

শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে নওগাম থানায় বিস্ফোরণের ঘটনায় বার্তা সংস্থা এএনআই-কে এই কথা বলছিলেন সেখানকার বাসিন্দা তারিক আহমেদ।

থানায় বিস্ফোরণে এখনো পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।

পুলিশের সাম্প্রতিক অভিযানে উদ্ধার হওয়া বিস্ফোরক ও রাসায়নিক সামগ্রী ওই থানায় রাখা ছিল। সেখান থেকে নমুনা সংগ্রহের সময়েই বিস্ফোরণ ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *