গত বছর ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত বছর ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গত বছর জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী দমন-পীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করেছেন গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কয়েকদিনের মধ্যেই বিশেষ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় ঘোষণার কথা। তার আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় শতাধিক হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি, যা তিনি অস্বীকার করেছেন।

২০২৪ সালের পাঁচই অগাস্ট দেশ থেকে পালিয়ে যাবার পর ইমেইলের মাধ্যমে বিবিসিকে দেওয়া প্রথম এই সাক্ষাৎকারে হাসিনা বলেন, তার অনুপস্থিতিতে যে বিচার চলছে, তা রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত “ক্যাঙ্গারু কোর্টের” সাজানো এক “প্রহসন”।

সোমবার দোষী সাব্যস্ত হলে তার জন্য মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *