মরিসিও হোয়োসের মুখে হাঙরের কামড়ের দাগ

ছবির উৎস, Mauricio Hoyos

ছবির ক্যাপশান, মরিসিও হোয়োস বিভিন্ন প্রজাতির হাঙরের আচরণ সম্পর্কে ৩০ বছর ধরে গবেষণা করছেন

তিন মিটার বা ১০ ফুট লম্বা একটি স্ত্রী গ্যালাপাগোস হাঙরের চোয়াল তার মাথার খুলির উপর যে চাপ দিয়েছিল তা মরিসিও হোয়োসের এখনো মনে আছে।

প্রাণীটি এতটাই আশ্চর্যজনক গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল যে হোয়োস তার ঘাড়ের শিরা রক্ষা করার শেষ চেষ্টায় মাথা নাড়াতেও সময় পাননি।

“যখন এটি তার চোয়াল বন্ধ করে দেয়, তখন আমি তার কামড়ের চাপ অনুভব করি এবং তারপর, আমার মনে হয় এক সেকেন্ড পর, এটি আবার তার মুখ খুলে দেয় এবং আমাকে ছেড়ে দেয়,” এই ঘটনার এক মাস পর মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়ায় তার বাড়ি থেকে বিবিসি মুন্ডোকে বলছিলেন হোয়োস।

হোয়োস ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন সামুদ্রিক জীববিজ্ঞানী, যিনি সেপ্টেম্বরে হাঙরের আক্রমণের শিকার হওয়ার সময় কোস্টারিকায় একটি গবেষণা সফরে ছিলেন।

ওই ঘটনার দুই মাসেরও কম সময় পর, মুখে আক্রমণের ক্ষত নিয়ে হোয়োস তার ফিরে আসাকে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন – এবং বলেছেন যে তিনি আবার তার আক্রমণকারীর মুখোমুখি হওয়ার আশা রাখেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *