গত ১৭ই অক্টোবর সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

ছবির উৎস, PID

ছবির ক্যাপশান, গত ১৭ই অক্টোবর সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি হওয়ার পর থেকেই ‘মান-অভিমান’ ও নানা ব্যাখ্যা-বিশ্লেষণ সামনে আনছে রাজনৈতিক দলগুলো। ফলে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দেশের রাজনীতিতে চলমান সংকট কতটা কেটেছে এ নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যেও।

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশে ‘অস্পষ্টতা’ রয়ে গেছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সনদের বাস্তবায়ন সম্ভব হবে কি না এ নিয়ে সংশয় রয়েছে দলটির।

এছাড়া গণভোট ইস্যুতে যে প্রশ্নগুলো করা হয়েছে তার মধ্য দিয়ে সংস্কারের সব বিষয়কে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলেও মনে করে দলটি।

অনেকটা একই অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামীরও। দলটির সিনিয়র নেতারা অভিযোগ করেছেন, একটি দলের সঙ্গে ‘আপস’ করে সংস্কার কমিশনের সুপারিশে অনেক পরিবর্তন এনে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। জুলাই সনদ ইস্যুতে সমালোচনা করলেও জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে দলটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *