বিহারের গদিতে বসবেন কে?Image Credit: TV9 বাংলা
সেজে উঠেছে পটনা। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। বিহারে কী নতুন সূর্যোদয় হবে নাকি মুখ্যমন্ত্রী মানেই নীতীশ কুমার-এই প্রবাদই ফের সত্যি হবে? আজ বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। দুই দফায় ভোট গ্রহণ হয়েছে এবার বিহারে। আজ ফলাফল। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। ২৪৩ আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার হল ১২২। কোন জোট পাবে এত আসন? বুথ ফেরত সমীক্ষায় আরজেডি, কংগ্রেস, সিপিআইএমের মহাগঠবন্ধনের থেকে এগিয়ে রয়েছে জেডিইউ, বিজেপি, এলজেপির এনডিএ। তবে পূর্বাভাস নাও মিলতে পারে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল।
