পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হয়েছে

ছবির উৎস, DIBYANGSHU SARKAR/AFP via Getty Images

ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হয়েছে

“দাদা কোথায় পালাচ্ছেন… আপনি বাংলাদেশি … আপনি বাংলাদেশি” এরকম বলতে বলতে এক নারী সাংবাদিক হাতে মাইক নিয়ে দৌড়চ্ছেন – এরকম একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে গত কয়েকদিনে।

আবার কোনো বস্তির তালাবদ্ধ ঘরের ভিডিও দেখিয়ে দাবি করা হচ্ছে যে সেগুলোতে বাংলাদেশিরা থাকতেন, এখন পালিয়ে গেছেন।

অনেক ভিডিও ক্লিপও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে, যেখানে দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হতেই ‘বাংলাদেশি রোহিঙ্গারা পালাচ্ছে’। সেই সব ক্লিপ দেখেই বোঝা যাচ্ছে যে সেগুলো ভুয়া।

আবার ইউটিউবার ও গণমাধ্যমের একাংশ ‘বাংলাদেশি’ কি না, বা বৈধ নথি আছে কি না, সেসব জানতে চাইলে কয়েকটি ক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাদের গালিগালাজ করছেন, এরকম ভিডিও-ও দেখা গেছে।

এই ক্লিপগুলো ছাড়া আরও কয়েকটি ঘটনা জানা যাচ্ছে, যেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গা খুঁজতে দেখা যাচ্ছে কলকাতার গণমাধ্যমের একাংশ এবং বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলের সাংবাদিককে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *