অ্যাক্সন কোম্পানির একটি বডি ক্যামেরা

ছবির উৎস, PATRICK T. FALLON/AFP via Getty Images

ছবির ক্যাপশান, অগাামী নির্বাচনে বডি ক্যামেরা ব্যবহারে সরকার ঘোষণা দিলেও কিনতে রাজি নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দফায় দফায় বৈঠক করে প্রায় ৪০০ কোটি টাকায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে যেখানে আর মাত্র তিন মাসের মতো সময় আছে, এই সময়ও এসব ক্যামেরা কেনা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

পুলিশ হেডকোয়ার্টারের একাধিক সূত্র জানিয়েছে, ভোট কেন্দ্রের নিরাপত্তায় এসব ক্যামেরা কেনার সিদ্ধান্ত হয়। তবে এখনো এগুলো কেনার বিষয়ে চূড়ান্ত আদেশ না হওয়ায় নির্বাচনের আগে সেটি পুলিশের হাত পৌঁছাবে কি-না সেটি নিয়েও সংশয় রয়েছে।

যদিও, মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, “বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া আগামীকাল বা পরশুর মধ্যেই সম্পন্ন হবে”।

একই প্রশ্নে পুলিশের আইজিপি বাহারুল আলম গত সপ্তাহে বিবিসি বাংলাকে বলেছেন, “দ্রুতই বডি ক্যামেরা কেনার জন্য আমরা একটা সিদ্ধান্তের অপেক্ষায় আছি। দুয়েকদিনের মধ্যেই প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের জন্য চিঠি পাঠানো হবে”।

গত অগাস্টে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছিল, আগামী জাতীয় নির্বাচনের সময় ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *