ছবির উৎস, ANI
দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে
বিস্ফোরণের পর নিরাপত্তা সতর্কতা জারি করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস।
এতে বলা হয়েছে, “১০ নভেম্বর, ২০২৫
তারিখে দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে
স্থানীয় গণমাধ্যমে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। যদিও বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ভারত সরকার বেশ কয়েকটি রাজ্যকে উচ্চ সতর্কতায়
রেখেছে”।
ভারতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের দিল্লির লাল
কেল্লা এবং চাঁদনী চকের আশেপাশের এলাকায় না যাওয়া এবং ভিড় এড়াতে পরামর্শ দেওয়া
হয়েছে।
এছাড়া, সবশেষ তথ্যের জন্য স্থানীয় মিডিয়ায় নজর
রাখা এবং চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
