এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৭-০ গোলে হারায় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিক সেলেসাওরা। ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল।

কাতারের দোহায় গড়ানো ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন লুইস এডুয়ার্ডো, ফিলিপ মোরাইস ও রুয়ান পাবলো। অন্য গোলটি এসেছে ইন্দোনেশিয়া ডিফেন্ডার পুতু পাঞ্জির ভুলে।

ম্যাচের তিন মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। এডুয়ার্ডো গোল করেন। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় পুতু পাঞ্জির ভুলে। নিজেদের জালে বল জড়ান ইন্দোনেশিয়া ডিফেন্ডার। ৩৯ মিনিটে তৃতীয় গোলটি করেন ফিলিপ। ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির চতুর্থ গোলটি করে ব্রাজির। ৭৯ মিনিটে পাবলো বল পাঠান ইন্দোনেশিয়া জালে। ব্যবধান অটুট রেখে মাঠ ছাড়ে সেলেসাওরা।

আগামী ১০ নভেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *