ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় নিজের প্রত্যক্ষ ভূমিকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসরায়েল ইরানে প্রথম আক্রমণ করেছিল। ওই হামলাটি ছিল অত্যন্ত শক্তিশালী। আমি সেই হামলার মূল দায়িত্বে ছিলাম।

এর আগে ট্রাম্প বারবার দাবি করেছিলেন যে, ইসরায়েল সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে তেহরানে হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র কোনোভাবে এতে সম্পৃক্ত ছিল না। তবে সর্বশেষ এই মন্তব্যে তিনি আগের বক্তব্য থেকে সরে এলেন।

গত ১৩ জুন ইসরায়েল হঠাৎ করেই ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করে। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং বহু বেসামরিক নাগরিক নিহত হন।

প্রতিশোধ হিসেবে ইরান ইসরারায়েলের বিভিন্ন শহরে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সংঘাতের প্রথম দিকে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, তারা এই যুদ্ধে কোনো পক্ষ নয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেসময় বলেছিলেন, আজ রাতে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয়। আমাদের অগ্রাধিকার হলো ওই অঞ্চলে মার্কিন সেনাদের সুরক্ষা।

কিন্তু পরে দেখা যায়, যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। তেহরান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব স্থাপনা আংশিকভাবে ধ্বংস হলেও দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *