কারাগারের গেটে এক কারারক্ষীকে পেটাচ্ছে দুই বন্দি

ছবির উৎস, Cctv footage from Tripura government

ছবির ক্যাপশান, কারারক্ষীকে পিটিয়ে পালিয়ে যায় ছয় বন্দি

ভারতের ত্রিপুরা রাজ্যের একটি কারাগারে একজন কারারক্ষীকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় ছয় জন বন্দি, যাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিকও রয়েছে।

উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কালিকাপুর সাব জেলে বুধবার সকাল ৬টা ২ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই ঘটনাটি।

পালিয়ে যাওয়া ছয় জনের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বাকি পাঁচজনের বিচার চলছে বলে জানান ধর্মনগর মহকুমার শাসক এবং ওই সাব জেলের সুপার দেবযানী চৌধুরী।

তিনি স্থানীয় সাংবাদিকদের বলেছেন, “জামনগর সাবজেলের জেলারের কাছ থেকে একটি ফোনকল পেয়ে আমি ছুটে আসি। সাবজেলে এসে আমি সেখানে যে স্টাফরা উপস্থিত ছিল তাদের কাছ থেকে সব তথ্য নেই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *