অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যেতে চায় বলে জানিয়েছে সেনাসদর। সেনানিবাসে সংবাদ সম্মেলনে জানানো হয়, কতিপয় স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নামে অপপ্রচার চালাচ্ছে, সব পর্যায়ের সেনা সদস্যের নেতৃত্বের প্রতি আনুগত্য রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনাসদস্য নিয়োজিত থাকবে বলেও জানিয়েছে সেনাসদর।

