Frezarganj: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি মাল বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর  বাস স্টপেজের  কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  রেশনের চালের বস্তা বোঝাই করা একটি লরি বকখালির দিকে যাচ্ছিল। লরিটি  বাস স্টপেজের কাছে পৌঁছলেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেই সময় গাড়িতে থাকা সব চালের বস্তা চারিদিকে ছড়িয়ে যায়। ঘটনাটি স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। এরপরই সবার তৎপরতায় চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Select Live Blog: 
Breaking News LIVE Update: মাত্র ৬ মাস আগেই ভালোবেসে বিয়ে, গতরাতে স্বামীর সঙ্গে বচসার পরই…
Live Blog Date: 
Wednesday, November 5, 2025 – 08:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *