জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুওমো।

ছবির উৎস, Tribune News Service via Getty Images

ছবির ক্যাপশান, জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুওমো

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে বামপন্থি প্রার্থী জোহরান মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি, মামদানি মেয়র নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের অর্থ নিউ ইয়র্কে আসতে দিতে চাইবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

একই সাথে, নিজে রিপাবলিকান দলের হলেও ডেমোক্র্যাট পার্টির সদস্য যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, সেই অ্যান্ড্রু কুওমোকে সমর্থনের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

“আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন,” সোমবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন একটি পোস্ট করেছেন ট্রাম্প।

তিনি আরো লিখেছেন, “তিনি এটি করতে সক্ষম, মামদানি নন!”

বহুল আলোচিত নির্বাচনের মাত্র কদিন আগে ট্রাম্পের এই সমর্থন এলো, যিনি এক সময় নিউ ইয়র্কের গভর্নর ছিলেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *