Accident: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২,আহত ৩। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত মোহনপুর এনিকেট গেটের কাছে। মোটরবাইকে করে অষ্টমীর রাতে পটাশপুর থেকে মেদিনীপুরে ঠাকুর দেখতে এসেছিল একদল যুবক। নবমীর সকালে তারা ফিরছিল বাড়ি। সেইসময় উল্টোদিক থেকে মেদিনীপুর আসছিল একটি মোটরবাইকে করে তিন জন যুবক। দুটি মোটরবাইকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আনার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকি ৩ জন আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ মোটরবাইক দুটিকে উদ্ধার করে নিয়ে যায়।
Select Live Blog:
Breaking News LIVE Update: মহাষ্টমীর রাতে হাওড়া হত্যাকাণ্ডে রহস্য! কে খুন করল? স্ত্রীকে নিয়ে আসেন পুজোয়…
Live Blog Date:
Wednesday, October 1, 2025 – 12:00
