Jalpaiguri: মহিলা স্বাস্থ্য কর্মীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনার উপযুক্ত বিচার চেয়ে সরব হলেন জলপাইগুড়ি জেলার সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। আশা স্বাস্থ্য কর্মী সহ অন্যান্য মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানান তারা। বিষয়টি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে জমায়েত হয়েছিলেন শতাধিক মহিলা স্বাস্থ্য কর্মী। তারা বলেন, গত মাসের ২২ তারিখ বীরভূম জেলার মহম্মদ বাজার ব্লকের কাইজুলি এলাকায় মহিলা স্বাস্থ্য কর্মীর ওপর যে পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছিল তা অত্যন্ত ভয়াবহ। শারীরিক অত্যাচারের পর ওই মহিলা স্বাস্থ্য কর্মীকে খুনের চেষ্টা করে তিন দুষ্কৃতী।
