• 04 Nov 2025 04:17 PM (IST)

    সাতজনের মৃত্যু হয়েছে, সবার ভোটার তালিকায় নাম ছিল: অভিষেক

    অভিষেক বললেন, “দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না। ১০০ দিনের মামলায় বাংলার মানুষের জয় হয়েছে। সাতজনের মৃত্যু হয়েছে। সবার ভোটার তালিকায় নাম ছিল। যাকে খুশি বাংলাদেশি বলে ডিপোর্ট করে দিচ্ছে। আগামিদিনে তৃণমূল দিল্লি যাবে। বাংলার ক্ষমতা সবাইকে দেখিয়ে আসবে। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করছে। আজ মোদী সরকার পছন্দের ভোটার বেছে দিচ্ছে।”

  • 04 Nov 2025 04:13 PM (IST)

    দিল্লিতে গিয়েও মিছিলের হুঁশায়ারি অভিষেকের

    অভিষেক মঞ্চে উঠে বললেন, ‘এসআইআর ঘোষণা করার পর সাতদিনে সহ নাগরিকদের হারিয়েছি। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। দুদিনের ব্যবধানে যদি আমরা এত বড় মিছিল করতে পারি, আগামী ২ মাসের মধ্যে দিল্লিতে গিয়েও মিছিল করতে পারে তৃণমূল। আমাদের ধমকে-চমকে ভাষণ দিয়ে কোনও লাভ নেই।’

  • 04 Nov 2025 04:06 PM (IST)

    জোড়াসাঁকোয় পৌঁছলেন মমতা

    জোড়াসাঁকো পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চ থেকে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা। মঞ্চে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন বিভিন্ন ধর্মগুরুরা। রয়েছে টলিউডের তারকাদের একাংশ।

  • 04 Nov 2025 02:53 PM (IST)

    রেড রোডে হাজির মমতা-অভিষেক

    শুরু হল মিছিল। এসআইআর-বিরোধী মিছিলে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিলে উপস্থিত রয়েছেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয়েছে মিছিলে।

  • 04 Nov 2025 02:08 PM (IST)

    ‘SIR মানব না’, মিছিলে যোগ দিয়ে বলছে অনুগামীরা

    উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির সাধারণ মানুষ তথা অনুগামীরা যোগ দিয়েছেন মিছিলে। তাঁদের বক্তব্য, ‘এসআইআর মানব না। দিদির পথেই আমরা চলব।’ তৃণমূলের একাধিক মন্ত্রী ও শীর্ষনেতারা উপস্থিত থাকছেন সেই মিছিলে।

  • 04 Nov 2025 02:03 PM (IST)

    কোন পথে এগোবে মিছিল

    দুপুর ২টো নাগাদ শুরু হচ্ছে মিছিল। তার আগে রেড রোডে প্রস্তুতি শেষ। মিছিল আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে মিছিল এগিয়ে যাবে রানি রাসমণি রোড হয়ে কেসি দাস মোড়, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে।



  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *