
2025 ICC Women’s Cricket World Cup: রবিবার রাতে ইতিহাস গড়ল ভারতের মহিলা দল। মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (India Women vs South Africa Women) হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হল ভারত।
2025 ICC Women’s Cricket World Cup Final: মহিলাদের ক্রিকেটে সিনিয়র পর্যায়ে প্রথমবার কোনও ফর্ম্যাটে বিশ্বকাপ জয়। দীপ্তি শর্মা (Deepti Sharma), শেফালি ভার্মাদের (Shafali Verma) সাফল্যে গর্বিত, উচ্ছ্বসিত সারা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Prime Minister Narendra Modi) ক্রিকেটারদের অভিনন্দন জানালেন। তিনি ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, ‘মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল। ফাইনালের পারফরম্যান্সে দক্ষতা ও আত্মবিশ্বাসের ছাপ দেখা গেল। দল সারা বিশ্বকাপ জুড়ে ব্যতিক্রমী দলগত পারফরম্যান্স এবং দৃঢ়তার পরিচয় দিল। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলার সঙ্গে যুক্ত হতে অনুপ্রাণিত করবে।’ প্রধানমন্ত্রীর মতোই সারা দেশ মহিলা ক্রিকেটারদের অভিনন্দন জানাচ্ছে। বিশ্বকাপ জয় উৎসবের মরসুমের ঔজ্জ্বল্য বাড়িয়ে দিল।
Scroll to load tweet…
