উদ্বেগের সময় ‘হরর’ বা ভয়ের সিনেমা হতে পারে একটি আদর্শ থেরাপি

ছবির উৎস, Serenity Strull/BBC News

ছবির ক্যাপশান, ভয়ে লাফালাফি করা আর রক্তপাতের মতো ঘটনা দেখা আরামদায়ক না হলেও উদ্বেগের সময় ‘হরর’ বা ভীতিকর সিনেমা হতে পারে একটি আদর্শ থেরাপি

আমার বয়স যখন প্রায় ১৬, তখন আমি ভেবেছিলাম সিনেমা দেখে কাটানোর রাতটা বেশ মজার হবে। কিন্তু দেখা গেল, আমি ভুল ভেবেছিলাম।

আমার এক বন্ধু তাদের বাড়িতে থাকা “দ্য এক্সরসিস্ট” সিনেমার ডিভিডি নিয়ে এসেছিল। পরের দুই ঘন্টা আমি চোখ ঢেকে কাটিয়েছিলাম। প্রতিবার যখন আমি আমার সিটে লাফিয়ে বসতাম, তখন আমি ভাবতাম কীভাবে অন্যরা এই ভয়ঙ্কর দৃশ্যগুলো থেকে এত বিনোদন পেতে পারে।

দার্শনিক ও মনোবিজ্ঞানীরাও প্রায় একই প্রশ্ন নিয়ে ভাবছেন। যুক্তি অনুসারে, ভয়ের আবেগ আমাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ জিনিসগুলো থেকে দূরে থাকতেই বিকশিত হয়েছে। এটি আমাদের এমন কিছু এড়াতে সাহায্য করে যা আমাদের বা আমাদের প্রিয়জনদের ক্ষতি করতে পারে। এই কারণেই ভয় “লড়াই করো অথবা পালিয়ে যাও” প্রতিক্রিয়া সৃষ্টি করে।

তবে, হ্যালোইনে, আমরা অনেকেই হয়তো সক্রিয়ভাবেই এমন কিছু সিনেমা দেখে নিজেদের ভয় দেখানোর উপায় খুঁজবো যেগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে ভয়ে আমাদের হৃৎপিন্ড কেঁপে উঠে প্রায় মুখের কাছে চলে আসার উপক্রম হয়।

জম্বির প্রাদুর্ভাব থেকে শুরু করে মারামারি-কাটাকাটিতে রক্তপাত পর্যন্ত, আমরা অনেকেই আমাদের মেরুদণ্ডের উপর দিয়ে ভয়ের ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার ব্যাপারটা ভালোবাসি, আর তাই ভৌতিক সিনেমা হয়ে উঠেছে হলিউডের সবচেয়ে লাভজনক সিনেমার ধারা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *