NRC: ভোটার লিস্টের সংশোধন করছে নির্বাচন কমিশন। এর মধ্যেই এনআরসি-র আতঙ্ক। সেই আতঙ্কেই নিজেকে শেষ করে দিলেন উত্তর ২৪ পরগনার পানিহাটির মহাজাতি নগরের বাসিন্দা প্রদীপ কর(৫৭)। সোমবার নিজের ঘরেই আত্মঘাতী হন প্রদীপবাবু। এমনটাই দাবি প্রতিবেশীদের। স্থানীয় সূত্রে খবর, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশীরা দেখেন, গলায় ফাঁস দিয়ে ঝুলছেন প্রদীপ কর। মৃতদেহের পাশে রয়েছে একটি ডায়েরি। সেই ডাইরিতে লেখা আছে এনআরসি সম্পর্কিত বিষয়। ডায়েরির খাতার একদম নিচে লেখা আছে, ‘এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী’। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় খড়দহ থানার পুলিস। প্রদীপবাবুর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিস।
Select Live Blog:
Breaking News LIVE Update: সাত সকালে অ্যাকশনে ইডি! পুর নিয়োগ দুর্নীতি মামলায় শহরে ৪ জায়গায় হানা…
Live Blog Date:
Tuesday, October 28, 2025 – 17:15
