পুরো যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টা বিমান উড্ডয়ন ও চলাচল বন্ধ ছিল

ছবির ক্যাপশান, পুরো যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টা বিমান উড্ডয়ন ও চলাচল বন্ধ ছিল

Published

পড়ার সময়: ৪ মিনিট

যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা বিমান উড্ডয়ন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি এ বিপর্যয়ের জন্য ‘পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম’কে দায়ী করেছেন।

এর আগে স্থানীয় সময় রাত সোয়া আটটায় তিনি বিমান চলাচলে জারি করা গ্রাউন্ড স্টপ বা বিমান উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা প্রত্যাহারের কথা জানান।

তবে তিনি জানান যে, এ ঘটনার কারণে আগামী কয়েকদিন পর্যন্ত ভোগান্তি অব্যাহত থাকতে পারে।

শন ডাফি ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন এ পরিস্থিতির জন্য পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাকে দায়ী করেন। তারা বলেন, কংগ্রেসের কাছ থেকে প্রয়োজনীয় অর্থায়ন না পাওয়ায় এসব ব্যবস্থা আধুনিকায়ন করা হয়নি।

সাংবাদিকদের মুলিন জানান যে, বিমান উড্ডয়ন বন্ধের পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ তারা পাননি। এর আগে গতকাল হওয়া মাইক্রোসফট বিপর্যয়ের সাথেও এর কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *