বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের জন্য নতুন শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত নীতি পেশ করার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি

ছবির ক্যাপশান, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের জন্য নতুন শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত নীতি পেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃহস্পতিবার পাঁচই নভেম্বর পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পায়নে উৎসাহ দেওয়ার পাশাপাশি জমি নীতি নিয়েও একাধিক সংস্কারের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শিল্প ও জমি – এই দুই ক্ষেত্রের বিভিন্ন ঘটনা অতীতে পশ্চিমবঙ্গে সরকার গঠন ও পতনের পেছনে বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়।

শিল্পায়ন ও কর্মসংস্থান নিয়ে একাধিক প্রতিশ্রুতি ও এই দুই ক্ষেত্রে বিগত সরকারের উপর ব্যর্থতার অভিযোগ পশ্চিমবঙ্গের যুবসমাজের এক বৃহৎ অংশকে বিজেপির দিকে ঝুঁকতে উৎসাহ দিয়েছিল বলে মনে করা হয়।

নতুন শিল্পনীতি আনার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিজেপি সরকার চাইছে, কথিত ‘জমি-জট’-এর কারণে পশ্চিমবঙ্গে যে সব শিল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার নজির রয়েছে, তা সংশোধন করতে।

শিল্প ও শিল্পক্ষেত্রের জমি নিয়ে পশ্চিমবঙ্গে চাপানউতর কম হয়নি।

সিঙ্গুর ও নন্দীগ্রামে বাম আমলের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে মমতা ব্যানার্জির আন্দোলন তাকে পশ্চিমবঙ্গে সরকার গঠনে সাহায্য করেছিল বলে মনে করা হয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *