যুক্তরাষ্ট্রের কংগ্রেস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন প্রচারণাটি এযাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল প্রচার হতে পারে এবং এর মোট খরচ প্রায় ১২ বিলিয়ন (১২০০ কোটি) ডলাররে পৌঁছাতে পারে বলে অনুমান করছে নির্বাচনী অর্থায়ন পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা ওপেন সিক্রেটস।

ব্যয়ের সিংহভাগই আসছে বাইরের রাজনৈতিক গোষ্ঠীগুলো থেকে, যারা সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি (সুপার প্যাক) নামে পরিচিত এবং তারা তেসরা নভেম্বরের নির্বাচনের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতায় বিপুল পরিমাণ অর্থ ঢেলেছে।

শীর্ষ ব্যক্তিগত দাতা হলেন বিলিয়নেয়ার ব্যবসায়ী ইলন মাস্ক, যিনি রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন, বিশেষ করে টেক্সাসে যেখানে তার অনেক কোম্পানির সদর দপ্তর অবস্থিত।

বিবিসি ভেরিফাই এই পরিসংখ্যান এবং অর্থ কোথায় ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখেছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *