নেপালের এভারেস্ট অঞ্চলের নামচে বাজারে পাহাড়ের ঢালজুড়ে ছড়িয়ে আছে রঙিন ছাদের সারি। স্বচ্ছ নীল আকাশের নিচে শহরটির ওপরে দেখা যাচ্ছে বরফে ঢাকা থামসেরকু পর্বতের চূড়া।

ছবির ক্যাপশান, ভারতের উত্তরাখণ্ডের মতো রাজ্য ও নেপালে বিপুল সংখ্যায় নির্মাণকাজ বেড়েছে

হিমালয় অঞ্চলের কিছু অংশে অন্তত তিন লাখ মানুষ এমন এলাকায় বসবাস করছেন, যেখানে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে, এমনটা জানাচ্ছে একটি নতুন গবেষণা।

গবেষকেরা দেখেছেন, উত্তর নেপাল, দক্ষিণ-পূর্ব তিব্বতের কিছু অংশ এবং ভারতের উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে নির্মাণকাজ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই অংশগুলি বিপর্যয়প্রবণ বলে চিহ্নিত।

এসব এলাকায় ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে ভবন ও অন্যান্য স্থাপনায় ঢেকে যাওয়া জমির পরিমাণ প্রায় ৪৫ শতাংশ বেড়েছে।

সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত এই গবেষণাটি পিয়ার রিভিউ বা এই গবেষণার সঙ্গে যুক্ত নন এমন বিশেষজ্ঞদের দ্বারাও পর্যালোচিত হয়েছে।

এতে বলা হয়েছে, হিমবাহ থেকে তৈরি হ্রদ থেকে সৃষ্ট বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে নির্মাণকাজ আরও দ্রুত বেড়েছে। ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে এসব এলাকায় নির্মাণ প্রায় ৭৮ শতাংশ বেড়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *