Purulia: অবশেষে পুরুলিয়া জেলা আদালতের রায়ে ৩৫ দিন পর জামিনে মুক্তি পেল ৪৬ জন কুড়মি আন্দোলনকারী। শুক্রবার রাতে জামিনে মুক্তি পেয়ে জেল সংশোধনাগার থেকে বেরিয়ে এলেন তারা। কুড়মি সমাজের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে পুষ্প বৃষ্টি করে স্বাগত জানান মুক্তি প্রাপ্তদের।
