৭ অক্টোবর ২০২৩-এ দক্ষিণ ইসরায়েলের কা আজায়, হামাস-নেতৃত্বাধীন ইসরায়েল আক্রমণের তৃতীয় বার্ষিকীতে কিবুটজ কাফার আজা সম্প্রদায়ের জন্য আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানে একজন মহিলা একজন শোকাহতকে সান্ত্বনা দিচ্ছেন (৭ অক্টোবর ২০২৬)।

ছবির ক্যাপশান, ২০২৩ সালের সাতই অক্টোবর নিহতদের স্মরণে বুধবার ইসরারেলের কার আজা এলাকার বাসিন্দারা একটি স্মরণসভায় অংশ নেন

বুধবার ভোরে গাজার সঙ্গে ইসরায়েলের সীমান্ত এলাকায় যখন ধীরে ধীরে আলো ফুটতে শুরু করে, তখন কার আজার বাসিন্দারা নীরবে কিবুতজের কেন্দ্রে থাকা অস্ত্রাগারের দিকে এগিয়ে যায়।

২০২৩ সালের সাতই অক্টোবর সকাল সাতটার কিছু পর সেখানেই হামাসের নেতৃত্বাধীন হামলাকারীরা স্থানীয় ১৪ সদস্যের বেসামরিক প্রতিরক্ষা দলের সাতজনকে হত্যা করেছিল, সেদিন কার আজায় নিহত ৬৪ জনের মধ্যে তারাও ছিলেন।

সেখান থেকে ১৯ জনকে অপহরণও করা হয়েছিল।

সেই হামলার যন্ত্রণা এখনো সেখানে টাটকা। তবে তিন বছর পর এখন প্রশ্ন উঠছে, ইসরায়েলের নিরাপত্তাব্যবস্থার এই ব্যর্থতার দায় আর কাদের নেওয়া উচিত।

“আমি চাই, আমার দেশ এই ঘটনার দায় নিক,” বলেছেন ইনবার গোল্ডস্টেইন, যার ভাই ও ভাইয়ের মেয়ে ওই হামলায় নিহত হয়েছেন এবং আরও চারজন আত্মীয়কে কার আজা থেকে অপহরণ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *