ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাষ্কর্যটি ২০১৯ সালে তৈরি করা হয়

ছবির ক্যাপশান, ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাষ্কর্যটি দুই বছরে চার বার আক্রমণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত হামিদুর রহমানের একটি ভাষ্কর্যে জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে ঝিনাইদহে। গত দুই বছরে এ নিয়ে চতুর্থবারের মতো এই ভাষ্কর্যটিতে ভাঙচুর বা অবমাননার ঘটনা ঘটলো।

সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও এবং কয়েকটি ছবি সামনে আসার পর ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা গেছে অনেককে।

সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই কাজের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি কেন এই কর্মকাণ্ড করেছে, সেটি জানতে তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত স্মৃতিস্তম্ভ ও স্মারকগুলো সংরক্ষণের প্রসঙ্গ আবারও সামনে এসেছে।

বিশেষ করে, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ভাঙচুরের শিকার মুক্তিযুদ্ধের স্থাপনা ও ভাষ্কর্যের মেরামত, সংস্কার বা রক্ষায় বর্তমান বিএনপি সরকার কী পদক্ষেপ নিয়েছে, এই প্রশ্নও তুলেছেন কেউ কেউ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *