সম্ভাবনা নেই জেনেও প্রস্তুতি নিচ্ছে কানাডা

ছবির ক্যাপশান, সম্ভাবনা নেই জেনেও প্রস্তুতি নিচ্ছে কানাডা

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত সপ্তাহে স্বীকার করেছেন যে তিনি এমন একটি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা একসময় ছিল সম্পূর্ণ অকল্পনীয় – যুক্তরাষ্ট্রের কানাডা আক্রমণ।

তবে, তিনি এটাও বলেছেন যে ঝুঁকিটি খুবই কম এবং এ ঘটনা ঘটার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময়ে মার্কিন-কানাডা সম্পর্ক নতুন করে নির্ধারিত হওয়ায় সব ধরনের সম্ভাবনা বিবেচনা করা তার দায়িত্ব।

“এটা আসলে ঝুঁকি ব্যবস্থাপনার অংশ,” বলেছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি এবং কানাডাকে বারবার যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ বানানোর ইচ্ছে প্রকাশের কারণে কানাডা এখন আমেরিকান হামলার সম্ভাবনাও সামরিক পরিকল্পনার আওতায় আনছে।

২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র কখনো কানাডার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করবে – এমন সম্ভাবনা ‘নেই বললেই চলে’। তার বদলে তিনি রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কথা বলেছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *