দোকানে মাল্টা ও আপেলসহ বিভিন্ন ফল দেখা যাচ্ছে

ছবির ক্যাপশান, মাল্টার অতিরিক্ত দাম বৃদ্ধি নিয়ে সম্প্রতি বাংলাদেশে নানা আলোচনা হচ্ছে

“মাল্টা এক দাম ৪৫০ টাকা কেজি, বেদানা ৫২০ টাকা, আপেল ৩৮০ টাকা, আঙুর দুই ধরনের- সবুজ ৪৪০ টাকা আর লাল ৬০০ টাকা, নাশপাতি ৩৫০ টাকা”।

বিবিসি বাংলাকে শনিবার এই দাম বলছিলেন ঢাকার রামপুরা বাজার এলাকার ফল ব্যবসায়ী মোহাম্মদ আকাশ।

তিনি জানান, আঙুর ও আপেলের দাম আগে থেকেই বেশি, কিন্তু গত চার থেকে পাঁচ মাসে আমদানি করা ফলের মধ্যে মাল্টা আর বেদানার দাম অনেক বেড়েছে।

দেশের খুচরা বাজারে ফলের অতিরিক্ত দাম বৃদ্ধি নিয়ে নানা আলোচনা চলছে।

সম্প্রতি বাংলাদেশের প্রথম আলো পত্রিকায় একটি খবর প্রকাশিত হয় যখানে দাবি করা হয় যে, ৮৭ টাকায় আনা মাল্টা বাজারে ৪৮০ থেকে ৫২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *