ইরানের রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি

ছবির ক্যাপশান, ইরানের রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি

Published

পড়ার সময়: ৫ মিনিট

যেকোনো সম্ভাব্য সংঘাতের হুমকি মোকাবেলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে এবং আরেকটি সংঘাতের ক্ষেত্রে নতুন সমরাস্ত্র ব্যবহার করা হবে বলে হুশিয়ারি দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি।

একই সময়ে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে সংযুক্ত আরব আমিরাতে বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের নিন্দা জানিয়েছে এবং এ সফরের পরিণাম সম্পর্কে আঞ্চলিক দেশগুলোকে ‘সতর্ক’ করেছে।

এদিকে, আইআরজিসির তিনজন মহাকাশ প্রতিরক্ষা বিভাগের কমান্ডারের ব্যাপারে তথ্যের জন্য ১৫ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় মঙ্গলবার ইয়েমেনি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইআরজিসির একজন মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, ইরান তার সামরিক সক্ষমতা এবং অস্ত্রসম্ভার সমৃদ্ধ করা অব্যাহত রাখবে এবং ‘যেকোনো সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে নতুন অস্ত্র ব্যবহারের সূচনা করবে।’

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ এই সামরিক কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে বলেছে যে, “ইরান তার প্রতিপক্ষের পরিকল্পনা ও গতিবিধি সম্পর্কে অজ্ঞ নয়, তারাও পর্যবেক্ষণ করছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *