নয়া দিল্লি: নির্বাচন কমিশন রায় দেওয়ার এক ঘণ্টার মধ্যেই পছন্দের নাম ও প্রতীক নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছে কালীঘাট-শিবির। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ১১টা ৩৬ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দের নাম ও প্রতীক জানিয়ে ইমেইল করেন কমিশনে। জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না, তাই তিনটি বিকল্প প্রতীকের কথা জানাতে হবে দুই শিবিরকেই।

কোন নাম বাছলেন মমতা

সূত্রের খবর, কমিশনে তিনটি নামের প্রস্তাব দেওয়া হয়েছে কালীঘাট-শিবিরের তরফ থেকে। ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’ ও ‘তৃণমূল মমতা কংগ্রেস’ -এই তিনটি নামের একটি ব্যবহার করতে চাইছে তারা। এ ক্ষেত্রে কালীঘাটপন্থীরা বিশেষ কৌশল নিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকলে তবেই কালীঘাট শিবিরকে সহজে চিনে নিতে পারবেন ভোটাররা। আর রাজনৈতিক তাৎপর্যের দিক থেকে ‘তৃণমূল কংগ্রেস’ নামটি অনেকটাই এগিয়ে। তাই তৃণমূল ও কংগ্রেস শব্দ দুটো ব্যবহার করতে চায় দুই শিবিরই।

সবিস্তারে আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *