গাছের ওপর শুয়ে আছে একটি পান্ডা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, চীন হলো পান্ডার একমাত্র আবাসভূমি

কুয়াশায় ঢাকা পাহাড়ি বনের ভেতর দিয়ে নীরবে হেঁটে চলে কালো-সাদা এক প্রাণী। চারপাশে শুধু বাঁশের মৃদু শব্দ। কোথাও মানুষের কোলাহল নেই, নেই আধুনিক সভ্যতার চিহ্ন। এই শান্ত পরিবেশেই জন্ম নেয় পৃথিবীর অন্যতম বিরল স্তন্যপায়ী পান্ডা। আর এই পান্ডার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে চীনের মানুষের জীবন, সংস্কৃতি ও আবেগ।

চীনে পান্ডা শুধু একটি প্রাণী নয়; এটি সৌভাগ্য, শান্তি ও প্রকৃতির ভারসাম্যের প্রতীক।

দেশটিতে শিশুরা বড় হয় পান্ডার ছবি দেখে, সংরক্ষণকর্মীরা জীবন উৎসর্গ করেন তাদের রক্ষায়, আর রাষ্ট্রীয় পর্যায়েও পান্ডাকে দেখা হয় জাতীয় ঐতিহ্য হিসেবে।

একসময় যে প্রাণীটি ছিল বিলুপ্তির দ্বারপ্রান্তে, আজ তাকে ফিরিয়ে আনার পেছনে শুধু বিজ্ঞান নয়; মানুষের ভালোবাসা, দায়বদ্ধতা ও দীর্ঘ সংগ্রামও কাজ করেছে।

তবু বিস্ময় থেকেই যায়, এই বিশাল পৃথিবীর দেশে দেশে এত বন, পাহাড় আর সংরক্ষিত এলাকা থাকা সত্ত্বেও কেন পান্ডার স্বাভাবিক জন্ম ও বসবাস শুধু চীনেই সীমাবদ্ধ?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *