মোহন ভগবত, আরএসএস প্রধানImage Credit: Tv9 Bangla

ওটিটি (OTT) প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে, তার উপর নজর রাখতে হবে। এই বার্তা আগেই দিয়েছিল আরএসএস (RSS) প্রধান মোহন ভগবত। এবার এই বিষয়ে পদক্ষেপ করল তারা। ওটিটি প্লাটফর্ম এর কন্টেন্ট নজরদারির জন্য নিজেদের সংগঠনের অন্দরেই নিজস্ব নজরদারি কমিটি গড়ল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।

কী কাজ করবে এই কমিটি?

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য-সহ শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রচারকদের এই কমিটিতে রাখা হয়েছে। কী কী ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে ওটিটিতে, দেশবিরোধী কিছু দেখানো হচ্ছে কি না, কিংবা শালীনতার মাত্রা ছাড়াচ্ছে কি না সবটাই নজরদারি রাখবে এই কমিটি। এরপর তারা একটি রিপোর্ট তৈরি করবে।

২০২৪ সালের ১২ অক্টোবর নাগপুরে বার্ষিক বিজয়াদশমীর ভাষণে মোহন ভাগবত উপস্থিত ছিলেন। সেখান থেকে ওটিটি (OTT)-তে যে বিষয়বস্তু দেখানো হয় তাকে নিশানা করেছিলেন। আরএসএস প্রধানের দাবি, OTT-তে নজরদারি প্রয়োজন। কারণ সেখানে যে ধরনের বিষয় দেখানো হচ্ছে তা সমাজের নৈতিক অবনতির কারণ হচ্ছে।

মোহন ভগবত বলেন, “ওটিটি প্ল্যাটফর্মগুলিতে যে ধরনের জিনিস দেখানো হয় তা এতটাই জঘন্য যে, এ নিয়ে কথা বলাটাও অশোভন হবে। তাই আমি বলেছি, যে আইনের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।” আরএসএস প্রধান মনে করেন, এটিও নৈতিক অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ। এবার এই নিয়েই বড় পদক্ষেপ করল স্বয়ং সেবক সংঘ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *